I really appreciate #sofhor to arrange such a awesome tour. Hope, to book you again next month
Sajek Valley
- Duration
- 3 Days
- Departs
- Every Day
- Join from
- Anywhere From Bangladesh
- Group size
- Up to 100
- Offer
- Attractive Discount For Group
About this journey
সাজেক সম্পর্কে
দেশী ও বিদেশী ভ্রমণ পিপাসু মানুষের কাছে বাংলাদেশে বর্তমান সময়ে সব চেয়ে আলোচিত পাহাড়ের সৌন্দর্য অবলোকনের জন্যে যে স্থানটি জনপ্রিয় পর্যটক কেন্দ্রে পরিনিত হয়েছে তা হোল “ সাজেক ভ্যালি”। “সাজেক” রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত।
মূলত সাজেক একটি নদীর নাম যা ভারতের মিজোরাম থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশের রাঙামাটি জেলার সর্বউত্তরপুর্ব দিক দিয়ে প্রবেশ করেছে। সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা , দক্ষিণে রাঙামাটির লংগদু , পূর্বে ভারতের মিজোরাম , পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা অবস্থিত ।
সাজেক হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন ; যার আয়তন ৭০২ বর্গমাইল । মূলত রুইলুইপাড়া এবং কংলাকপাড়া, এই দুটি পাড়ার সমন্বয়ে গঠিত সাজেক যা সমুদ্র পৃষ্ট হতে আনুমানিক ১৮০০ ফুট উচ্চতায় অবস্থিত।
সাজেক রাঙামাটি জেলায় অবস্থিত হলেও এর যাতায়াত সুবিধা খাগড়াছড়ি থেকে সব থেকে ভালো। এই পাহাড়ি উপত্যকায় প্রধানত বসবাস করছে উপজাতী পাংখোয়া, লুসাই।
এছাড়াও চাকমা, মারমা, ত্রিপুরা, এবং সগমা সম্প্রদায়ের বসবাস দেখা যায়। সাজেক হলুদ, কলা এবং কমলার জন্য বিখ্যাত।
সাজেক কেন এত জনপ্রিয়?
কেন পর্যটকদের কাছে সাজেক এত আকর্ষণীয়? সাজেক এর সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য হচ্ছে পাহাড়ের আঁকে বাঁকে শুভ্র মেঘের ঢেউয়ের খেলা। তাই একে “মেঘের রাজ্য” ও বলা হয়।
শীত, গ্রীষ্ম এবং বর্ষা, এই তিন ঋতুর এক চমৎকার সংমিশ্রণ এবং প্রকৃতির সৌন্দর্য এর ক্ষনে ক্ষনে যে পরিবর্তন তা মুগ্ধতায় স্মরণীয় করে রাখে। প্রচন্ড রোদের মাঝে হঠাৎ মেঘ ঢেকে দিয়ে এক রাশ বৃষ্টি, বৃষ্টি শেষে আকাশ জুড়ে রংধুনুর খেলা।
শীতে ঘন কুয়াশার আচ্ছাদন কখন যে আপনাকে ঢেকে ফেলবে বুঝতেই পারবেন না, মনে হবে মেঘের ভেলায় পাহাড়ের বাঁকে ঘুরে বেড়াচ্ছেন। সাজেক’ই দেখতে পাবেন একই স্থান থেকে সূর্য্যদয় এবং সূর্যাস্ত।
তাই সারা বছর জুড়েই পর্যটকদের ভীড় লেগে থাকে প্রকৃতির ভিন্ন ভিন্ন রুপ দেখবার জন্যে।
Packages
Comfort Package
Only For Bangladeshi People *Attractive discount for group, plz contact us
৳5,000 per guest
Exclusive Package
Foreign & Bangladeshi People *Attractive discount for group, plz contact us
Price on request
Budget Tour
Only Available on Weekdays
Price on request
Larong
কটেজ পরিচিতি
❑ বিশাল জায়গা জুড়ে কোলাহল মুক্ত সবুজ বাগানো মুড়ানো কটেজ
❑ একটা কটেজ থেকে আরেকটা কটেজের কোন শব্দ আসেনা।
❑ একটা পরিবারের জন্য একটা কটেজ,
❑ আধুনিক সুবিধাযুক্ত ওয়াশরুম
❑ কটেজের বারান্দায় বসে প্রকৃতির মাঝে হারানোর জন্য পর্যাপ্ত ব্যবস্থা
❑ কটেজ না বলে মেঘের ভেলা বলা যায়। (যদি ভাগ্য ভাল থাকে)
❑ বারান্দায় বসে অন্য কোন রিসোর্ট বা কৃত্রিমতা দেখবেননা। শুধু দেখবেন পাহাড়ের সবুজ সমুদ্র
❑ কটেজের বারান্দায় বসে মেঘের সাথে আড্ডা হবে অথবা দেখবেন মেঘের ছুটাছুটি
❑ বাধ্য হয়ে জেনারেটর চালিয়ে শব্দ দূষন করি কিন্তু আপনার রুম পর্যন্ত সে শব্দ যাবেনা কিংবা আপনার বিরক্তির কারন হবেনা।
❑ রুমে এসি নেই, কিন্তু কথা দিলাম গরমে ঘুমের সমস্যা হবেনা। প্রকৃতি দু’হাত উজাড় করে বসে আছে আপনাদের অপেক্ষায়।
❑❑ খরচাপাতি
একটি সিংগেল কটেজে কাপল (দুজন)
❑ সাজেকে এক রাত্রিযাপন ১৭০০০/-
❑ সাজেকে দুই রাত্রিযাপন ২৭০০০/-
** শিশু (১-৩ বছর) ফ্রি
একটি সিংগেল কটেজে ৬(ছয় জন)
❑ সাজেকে এক রাত্রিযাপন ৩৯০০০/-
Megh Pahar
পাহাড়ি সৌন্দর্যের স্বর্গরাজ্য সাজেকে অবস্থিত “Megh Pahar Eco Resort” শুধু একটি থাকার জায়গা নয়—এ যেন প্রকৃতির গভীর কোলে হারিয়ে যাওয়ার এক অপূর্ব সুযোগ আর সাথে রয়েছে Sofhor Tourism এর আন্তরিক সেবা! রিসোর্টের প্রতিটি রুম এমনভাবে তৈরি, যাতে আপনি ঘরের ভেতরে থেকেও বাইরের অপার প্রাকৃতিক সৌন্দর্যকে অনুভব করতে পারেন। আর কটেজের সাথে লাগোয়া বিশাল খোলা বারান্দা যেন এক যাদুকরী আসর, যেখান থেকে চোখ মেললেই দিগন্তবিস্তৃত পাহাড়ের ঢেউ, নীলচে মেঘের আনাগোনা আর দূর আকাশের খোলা মন অনুভব করা যায়।
বিকেলের শেষ আলোয় বারান্দায় বসে রঙ বদলানো সূর্যাস্ত দেখতে দেখতে মনে হবে সময় থেমে গেছে। সূর্য ডুবে যাওয়ার পর বিশাল গাছের ছায়ায় আপনি যখন চায়ের কাপ হাতে বসে থাকবেন, আকাশে ভেসে থাকা চাঁদের সাথে গল্প জমে উঠবে নিঃশব্দে, নিঃসঙ্গ নয়, বরং প্রকৃতির গভীর সান্নিধ্যে। যাঁরা প্রকৃতির কাছে গিয়ে একটু শান্তি খুঁজছেন, যাঁরা চান ভোরের আলোয় মেঘের ছোঁয়া আর রাতের নীরবতায় চাঁদের আলোয় ডুবে যেতে—তাঁদের জন্য Megh Pahar Eco Resort হতে পারে এক পরিপূর্ণ ঠিকানা। আমাদের তিন তলা কাঠের রিসোর্টের প্রতিটি রুমের ডেকোরেশন করা হয়েছে কাঠ দিয়ে।
রুমের সামনের অংশে ব্যবহার করা হয়েছে আয়না দিয়ে দেয়াল, যেন পাহাড়ে জমা মেঘ গুলো রুমের বিছানায় শুয়ে বসে উপভোগ করা যায়। বাকী তিন পাশে কাঠ দিয়ে তৈরি ডিজাইন আপনাকে মনে করিয়ে দেবে, এই অঞ্চলের আদি বাসস্থানের কথা। আয়না ফ্রেমের দরজা ইচ্ছা হলে আপনি সম্পূর্ণভাবে খুলে ঘুমাতে পারবেন কিংবা খুলে রাখতে পারবেন আংসিকভাবে। তারপরও দরজা খুলে ২৪x২০ ফিটের খোলা বারান্দায় বসে আড্ডা জমাতে পারেন আপনজনকে নিয়ে। আমাদের রিসোর্টের পর আর কোন স্থাপনা না থাকার কারনে, আমাদের রুমের ভিতরে প্রায় সময় মেঘেরা ঢুঁ মারে নিজের বাসা ভেবে।
https://sofhor.com/megh-pahar-eco-resort-sajek/
একটি সিংগেল কটেজে কাপল (দুজন)
❑ সাজেকে এক রাত্রিযাপন 7০০০/-
❑ সাজেকে দুই রাত্রিযাপন 140০০/-
** শিশু (১-৩ বছর) ফ্রি
একটি সিংগেল কটেজে ৬(ছয় জন)
❑ সাজেকে এক রাত্রিযাপন 22০০০/-
Tour Details
সপ্তাহের প্রতি বৃহস্পতিবার অথবা আপনার সুবিধাজনক সময়ে
বিস্তারতি জানতে:
সফরসংগি: +8801817722572
আপনজনকে পাশে নিয়ে সকল কর্মব্যবস্থাকে দূরে সরিয়ে কোলাহল মুক্ত, মাতাল হাওয়ায় ঝিঝিপোকার সুরে একটু একাকি বসে চা হাতে নিজের মত করে প্রকৃতিতে হারাতে কে না চায়?
সে সুযোগ করে দিতেই আমরা আছি আপনাদের জন্য অভিজ্ঞতা ও সহযোগীতার হাত বাড়িয়ে…. হ্যা আপনাদেরকেই নিয়ে যাবো বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র… মেঘের রাজ্যে সাজেকে।
একটি কটেজে শুধুই আপনারা, সংগি হয়ে থাকবে প্রকৃতির অপরূপ মুগ্ধতা, মেঘের রাজ্যে মেঘকুঞ্জের এক অপরুপ নয়ন জুড়ানো সমুদ্রফেনা যা আপনাদের হৃদয়ে বয়ে আনবে ভালোলাগার এক দাগকাটা ভালোবাসার ছোঁয়া…. এই মেঘকুঞ্জের ঢেউয়ের মাঝে ক্ষনিকের রোদ-বৃষ্টির খেলা আপনাদের সমস্ত ট্যুরটিকে করে দিবে স্মরণীয়।
আপনাদের এই ট্যুরটিকে আরো ভালোলাগার পরশে মুড়িয়ে দিতে সহযোগিতার হাত বাড়িয়ে সার্বক্ষণিক পাশে থাকবো আমরা এবং আমদের দক্ষ/ অভিজ্ঞ গাইড । সর্বপরি দেশীয়ও/পাহাড়ি নাম না জানা খাবারের অনন্য কিছু মেন্যু দিয়ে অকৃত্রিম আতিয়থায় আপনাদের আনন্দকে দ্বিগুন করার প্রয়াস/দায়িত্ব না হয় আমাদেরই হাতে থাকলো…
কথা দিচ্ছি আপনাদের স্মরণীয় এবং শহরের কোলাহল মুক্ত ক্ষনিকের জন্য হলেও প্রকৃতির নিজস্বতায় উম্মাদনা উপহার দিবো।
❑❑ সংক্ষেপে
ফেরা : তৃতীয় দিন খাগড়াছড়ি থেকে রাত ১০:০০ টায়,
❑ খাগড়াছড়ি জেলা পরিষদ পার্ক/ঝুলন্ত ব্রিজ
❑ রুইলুই পাড়া
❑ কংলাক পাড়া (হাইকিং)
❑ হাজাছড়া ঝর্ণা
❑ আলুটিলা গুহা, পর্যটন কেন্দ্র
❑ তারেং
❑ লুসাই হেরিটেজ ভিলেজ
❑ পাহাড়ের সমুদ্র
❑❑ নিজ থেকে যা করতে পারেন
❑ স্টোন গার্ডেন (ছবিতো লাগবে আপলোড দেওয়ার জন্য)
❑ বারান্দায় বসে প্রিয় মানুষের সাথে আড্ডা
❑ হাইকিং (যদিও কষ্টসাধ্য কিন্তু মজা সীমাহীন)
❑ জুম চাষাবাদের সাথে পরিচয়
❑ সাথে একটা নোটবুক রাখতে পারেন, অপরিচিত খাবার গুলোর রেসিপি লেখার জন্য
পাহাড়, শরতের শুভ্র মেঘ আর স্বাদের গল্প
যাত্রা শুরু হবে ঢাকা থেকে। রাতভর বাস জার্নি করে খাগড়াছড়ি, এসে ক্লান্তি ঝেড়ে ফেলার জন্য এক ঝরঝরে গোসল, তারপর নাস্তা সেরে রওনা সাজেকের পথে।
রিসোর্টে পৌঁছে গোসলের পর দুপুরের টেবিলে সাজানো থাকবে দেশি মুরগির ঝোল, ভর্তা আর পাহাড়ি খাবারের বিশেষ পদ। বিকেলে কংলাক পাহাড়ে উঠে মেঘের ভেলা , সূর্যাস্তের লালিমা, সব মিলিয়ে মুহূর্তগুলো মনে হবে সিনেমার দৃশ্য।
সন্ধ্যায় হেলিপ্যাড ও রুইলুই পাড়ায় স্থানীয় খাবারের স্বাদ (নিজ খরচায়), আর নিরিবিলি মুহূর্ত চাইলে রিসোর্টের খোলা মাচায় কফির কাপে আড্ডা। রাতের বিবিকিউ পার্টি শেষে প্রিয়জনের হাত ধরে সাজেকের নীরবতায় হারিয়ে যাওয়া; এটাই আসল রোমান্স।
ভোরে রুইলুই পাড়ার বাজার ঘুরে স্থানীয়দের জীবনযাত্রা দেখার আনন্দ, আর লুসাই পোশাকে ছবির স্মৃতি আপনাকে নিয়ে যাবে অন্য এক জগতে।
ফেরার পথে বাংলা আর মারমা ফিউশন খাবার, সাথে আলুটিলা আর রিছাং ঝর্ণা—সব মিলিয়ে ভ্রমণের প্রতিটি মুহূর্ত হয়ে থাকবে অবিস্মরণীয়।
How to give a booking
নিচে দেয়া যে কোন মাধ্যমে জনপ্রতি ৩০০০/= জমা দিয়ে আপনি নিশ্চিত করে নিন আপনার বুকিং। বাকি টাকা ট্যুরে যাবার দিন বাসে উঠার আগে দিলেই চলবে।
❑❑ টাকা যেভাবে জমা দিবেন:
১.অফিসে এসে
Sofhor Tourism | সফর ট্যুরিজম
Shams Parasol, Flat C1, House 5, Road 21, Gulshan 1, Dhaka-1212
01707500505
২. ব্যাংকে
Shahjalal Islami Bank PLC
Sofhor Tourism
4003 111000 14253
Dhanmondi Branch
৩. bKash Merchant
01924078839
*পেমেন্ট করতে হবে।
**যে কোন প্রয়োজনে কিংবা মনের গহীনে কোন প্রশ্নের উদয় হলে, 01817722572 নাম্বারে কল দিয়ে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল।
Included
- Bus fares
- 1 Nights Hotel Accomodation
- 2 Breakfast, 2 Lunch, 2 Dinner
- Expert Tour Guide
- Transfer & Sightsheeing as per iinerary by non A/C Vehicle (Mahendra Jeep)
- Half day tour at Sajek (Konglak para, Helipad)
- Half day tour at Khagrachari (Alutila cave, Tareng, Zila parisadh park)
- Visit Hazachhara waterfall
- Sajek, Alutila cave & Zila parisadh park's entry tickets
- All service charge & VAT
Not included
- All Personal expenses, optional tours & extra meals
- Anything not mentioned under "Package Inclusions"
- Tips, Laundry & Phone Calls
- Services of the vihicle on leisure day's and for sighseeing NOT includede in the itinery
- Child will share Bed with Parents. If Extra bed require, price will be charged.
- Without advance, booking is NOT Confirmed
Gallery
Questions
What are the Payment Procedure?
Right now, We accept bKash and Bank Payment.
Shahjalal Islami Bank PLC
Sofhor Tourism
4003 111000 14253
Dhanmondi Branch
bKash (Merchant)
01924078839
*পেমেন্ট করতে হবে।
Will you plan larger groups?
We can arrange a tour plan for 100 People maximum and we will provide a discount for groups on the base price
Tell me about tour cancellation policy?
Traveller stories















